প্রিন্ট এর তারিখঃ Aug 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 9, 2026 ইং
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭
মো: সাজিদ পিয়াল, টাংগাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৯ জুন) টাঙ্গাইল জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেন পুলিশ সুপার। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও ৫.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় মাদক সংশ্লিষ্ট অভিযোগে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের আহ্বান— অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv